× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:১৩ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

জমি নিয়ে বিরোধের জের ধরে নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ৯ জন।

বুধবার দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রনইল নিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওসমান গনি নামের একজনকে আটক করেছে । 

আহতরা হলেন- রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫),  আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং প্রতি পক্ষের রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়। এবং আটককৃত ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুলের বিরোধ। ওই বিরোধপূর্ণ জমি নজরুল তাদেরকে বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। এক পর্যায় স্থানীয় মাতব্বররা সালিশ দরবারের মাধ্যমে আনিছুর রহমানকে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেয়। এরপর থেকে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যায়। এসময় উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৬জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এবিষয়ে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা