× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম

চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে পরাজিত ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

বুধবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তবে সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, দেশে ও বিদেশে বসে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগাপ্রকল্পের অর্থ এসব চক্রান্তকারীদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনে ত্যাগ স্বীকার করা নেতাকর্মী ও তাদের পরিবারের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। 

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা জানান, আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি নতুন করে আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। বিশেষ করে ঘর নির্মাণের সহায়তা পাওয়া পরিবারগুলো নিরাপদ আবাসনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিন একটি ঘরের চাবি হস্তান্তর ছাড়াও ১০টি সেলাই মেশিন ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।

ফরিদপুর-৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াবা ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এ জি এম বাদল আমিন, মোস্তফা কবিরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা