× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও দেবর গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৯:০৯ পিএম

বাবুগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

বাবুগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার নিহতের দাফন শেষে রাতে তার বোন রুমা আক্তার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন নিহত ঐশী আক্তারের স্বামী সোহেল খান, দেবর তানভীর খান, শ্বশুর কাদের খান ও শাশুড়ি কাজল রেখা। এ ঘটনায় স্বামী সোহেল খান ও দেবর তানভীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে শ্বশুর কাদের খানের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক ও দাম্পত্য কলহের একপর্যায়ে সোহেল খান তার দ্বিতীয় স্ত্রী ঐশী আক্তারকে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঐশী মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঐশী এক সন্তানের মা। তাকে মারধরের ঘটনায় স্বামীসহ পরিবারের অন্যদেরও জড়িত থাকার অভিযোগ উঠেছে। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গৃহবধূ ঐশী আক্তার হত্যার ঘটনায় তার স্বামী সোহেল খান ও দেবর তানভীর খানকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা