× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে চার শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে চার শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে চার শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। জেলা পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগের লক্ষ্য দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানো।

বুধবার দুপুরে আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় এ আয়োজন ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এবারই প্রথম পূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা