× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৪ পিএম

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদক সেবন, মাদক কারবার কিংবা মাদক-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মাদক সমাজ ও দেশের জন্য একটি মারাত্মক অভিশাপ। পুলিশ সদস্যদের কেউ যেন মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা মাদক-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। অপরাধে জড়িত হলে পুলিশের কোনো সদস্যকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ লাইনসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে আচরণে সন্দেহে কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনিকে ডোপ টেস্ট করানোর পর মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনাটির বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা