× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:৫১ পিএম

সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের সড়ক অবরোধ এবং পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের সড়ক অবরোধ এবং পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের সড়ক অবরোধ এবং পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে সিএনজি, মাহিন্দ্র, জিপ ও পিকআপচালক-শ্রমিকদের পাশাপাশি হোটেল, রিসোর্ট ও কটেজের মালিক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু) গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় সাজেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পর্যটন খাত ও স্থানীয় মানুষের জীবিকায়। দীর্ঘদিন ধরে পর্যটনকেন্দ্রিক ব্যবসা ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ আর্থিক সংকটে পড়ছেন বলেও দাবি করেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা