× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুমূর্ষুকে রক্ত দানেই সুখ

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:২৭ পিএম

কিশোরগঞ্জে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘অসহায় মানুষের জন্য ব্লাড ফাউন্ডেশন’ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কোনো মানুষের রক্ত প্রয়োজন হলেই ছুটে যান স্বেচ্ছাসেবীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘অসহায় মানুষের জন্য ব্লাড ফাউন্ডেশন’ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কোনো মানুষের রক্ত প্রয়োজন হলেই ছুটে যান স্বেচ্ছাসেবীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একজনের শিরায় প্রবাহিত রক্তই হয়ে উঠছে আরেকজনের বেঁচে থাকার শেষ আশ্রয়। যখন হাসপাতালের বেডে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কোনো মানুষ, তখন রক্তের খোঁজে ছুটে চলেন একদল মানুষ। কোনো স্বার্থ নয়, শুধু একটি প্রাণ বাঁচানোর তাগিদে।

কিশোরগঞ্জে এমনই মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘অসহায় মানুষের জন্য ব্লাড ফাউন্ডেশন’। রাত-বিরাত, ছুটির দিন কিংবা জরুরি মুহূর্তÑ রক্তের প্রয়োজনের খবর পেলেই ছুটে যান তারা। রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে ছড়িয়ে দিচ্ছেন মানবতার বার্তা।

কয়েক বছর আগে সীমিত পরিসরে যাত্রা শুরু করা সংগঠনটির শুরুটা ছিল বেশ কঠিন। স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী মানুষের সংখ্যা ছিল কম। রক্তের প্রয়োজনে দাতা খুঁজে পেতে হিমশিম খেতে হতো সংগঠনের সদস্যদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনটির সঙ্গে যুক্ত হতে শুরু করেন। শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ তৃণমূল পর্যায়ের অনেক মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও  মোবাইল ফোনে রক্তের অভাবে অপারেশন করা যাচ্ছে না কিংবা জরুরি রক্তের প্রয়োজন খবর পাওয়ার পরই সক্রিয় হয়ে ওঠেন সদস্যরা। রোগীর রক্তের গ্রুপের সঙ্গে মিলে গেলে সংগঠনের সদস্যরাই রক্ত দেন। যদি সম্ভব না হয় তা হলে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করে রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা হয়। গত এক বছরে বিনামূল্যে রোগীদের প্রায় সাড়ে ৯০০ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে। রক্তশূন্যতা, বিভিন্ন ধরনের অপারেশন ও দুর্ঘটনাসহ জরুরি প্রয়োজনে রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

তবে শুধু রক্তদানেই সীমাবদ্ধ নেই সংগঠনটির কার্যক্রম। অসুস্থ ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নকাজে সহযোগিতাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

সংগঠনের সক্রিয় সদস্য শাহরিয়া শিহাব বলেন, পরোপকারী কাজগুলো আমাদের প্রেরণা জোগায়। 

রক্তদাতা ফারিয়া আক্তার মৌ বলেন, রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সে বিষয়টি মাথায় রেখেই আমরা রক্ত দান করি।

গণমাধ্যমকর্মী ছাইদুর রহমান নাঈম বলেন, স্বার্থের দুনিয়াতে এমন নিঃস্বার্থ কাজ সত্যি অনুকরণীয়। 

সংগঠনের প্রতিষ্ঠাতা এস কে সাগর আহমেদ বলেন, রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিয়ে মানবতার সেবা করছে সংগঠনের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা। আমরা রক্তদানের পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসার উন্নয়নকল্পে নিজ তহবিল থেকে দান, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করে থাকি। আগামীতে সংগঠনের কার্যক্রম আরও বৃদ্ধিতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা