× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৮:১৪ পিএম

পুড়ে ডাওয়া দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র।

পুড়ে ডাওয়া দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র।

নেত্রকোনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোররাতে ব্যাংক কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংকের নৈশপ্রহরী আইনুদ্দীন জানান, নামাজ পড়ার সময় বোমার মতো একটি শব্দ শুনতে পান তিনি। পরে কার্যালয়ে এসে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

ব্যাংকের প্রবাহ অফিসার রঞ্জন কুমার কুন্ড জানান, বুধবার ভোররাতে নৈশপ্রহরী মুঠোফোনে আগুন লাগার খবর দিলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতলও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত শাখাটি পরিদর্শন করেন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা