× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বিমানবন্দরে অ্যাভিয়েশন সিকিউরিটি উইক-২০২৬ উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৮:৩৬ এএম

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: বিমানবন্দরের সৌজন্যে

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: বিমানবন্দরের সৌজন্যে

বিমানবন্দরের নিরাপত্তা সংস্কৃতি উন্নয়ন এবং নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক-২০২৬’।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ি।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং ও বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হবে। এসব মহড়ার মধ্যে রয়েছে জনসমাগম নিয়ন্ত্রণ (ক্রাউড কন্ট্রোল), যানবাহন নিয়ন্ত্রণ (ভেহিকেল কন্ট্রোল) এবং বিমানবন্দরের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ (অ্যাক্সেস কন্ট্রোল)।

সংশ্লিষ্টদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত এসব কার্যক্রমের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার, নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যাত্রী ও বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা ও প্রস্তুতি আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা সংস্কৃতি উন্নয়ন এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা