× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচিত শাহনা হত্যা মামলায় ১ জনের ফাঁসি

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:২৫ পিএম

জগন্নাথপুরে আলোচিত হত্যাকাণ্ড শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় আসামি জিতেন্দ্র চন্দ্র গোপকে ফাঁসি দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথপুরে আলোচিত হত্যাকাণ্ড শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় আসামি জিতেন্দ্র চন্দ্র গোপকে ফাঁসি দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আলোচিত হত্যাকাণ্ড শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় আসামি জিতেন্দ্র চন্দ্র গোপকে ফাঁসি দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি উপজেলার নারিকেলতলা গ্রামের প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না নিখোঁজ হন। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তার মরদেহের ৬টি টুকরো দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেন্দ্র চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। 



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা