× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটকের অপেক্ষায় কুয়াকাটা, প্রস্তুত হোটেল-রিসোর্ট

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:২২ পিএম

দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভাল ঘিরে পর্যটকের অপেক্ষায় কুয়াকাটা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভাল ঘিরে পর্যটকের অপেক্ষায় কুয়াকাটা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমুদ্রের ঢেউ, বিস্তীর্ণ বালুচর আর দিগন্তজোড়া জলরাশির হাতছানি। একই সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল অভিজ্ঞতা আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের সুযোগ পর্যটনকেন্দ্র কুয়াকাটায়।

শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে বাড়ছে উৎসবের প্রস্তুতি। পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন ব্যস্ত সময় পার করছে। বিপুল পর্যটকের আগমন উপলক্ষে দেওয়া হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ মূল্য ছাড়ের অফার।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ ছাড়া ২৩ ও ২৪ অক্টোবর থাকছে সাপ্তাহিক ছুটি। এই পাঁচ দিনের ছুটিতে ২৩ ও ২৪ অক্টোবরের পর্যটন কার্নিভাল কুয়াকাটার সৈকতে বাড়তি প্রাণচাঞ্চল্য তৈরি করবে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবাসন, খাবারের মান, নিরাপত্তা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কুয়াকাটায় রেকর্ডসংখ্যক পর্যটক আসতে পারেন। তাদের থাকার জন্য এখানে তিন শতাধিক হোটেলে প্রায় ৫০ হাজার মানুষের আবাসনের ব্যবস্থা রয়েছে। বাড়তি চাপ সামাল দিতে আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৬০০ পরিবারও প্রস্তুতি নিচ্ছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, এবার পর্যটকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা রয়েছে। সে অনুযায়ী আবাসন প্রস্তুত রাখা হচ্ছে। অতিথিরা যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পর্যটকের বাড়তি চাপ সামলাতে জেলা ও উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান।

তিনি বলেন, সৈকতসহ পর্যটকদের সমাগমস্থলগুলোতে সার্বক্ষণিক নজরদারি থাকবে। কোনো পর্যটক যাতে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা