× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির প্রেসক্রিপশনে চলছে দেশ: জাবের

রংপুর অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ২২:২২ পিএম

নগরীর লালবাগ এলাকায় মার্চ ফর ইনসাফে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরীর লালবাগ এলাকায় মার্চ ফর ইনসাফে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘জনগণ রাজপথে নেমেছে ভারতের ফ্যাসিবাদকে দূর করার জন্য’ বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেছেন, বাংলাদেশ স্বাধীন হলেও কার্যত পরাধীন। দেশের রাষ্ট্রব্যবস্থা এখনও দিল্লির প্রেসক্রিপশনে চলছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেই জনগণ রাজপথে নেমেছে।

মঙ্গলবার রাতে ইনকিলাব মঞ্চের উত্তরবঙ্গের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি রংপুরে পৌঁছালে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর থেকে মার্চ ফর ইনসাফে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতারা রংপুর নগরীর লালবাগ এলাকায় পৌঁছান। পরে তারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ওসমান হাদী হত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে স্লোগান দেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা।

পরে কারমাইকেল কলেজ ফটকের সামনে সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের, সংগঠনটির সদস্য সচিব তানসিম জুমাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও সরকার এখনো বিচার সম্পন্ন করতে পারেনি। ওসমান হাদী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। তাকে নিয়ে কটূক্তি করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভারতের সীমান্তে নিয়মিত মানুষ হত্যার ঘটনায় সরকারের জোরালো প্রতিবাদ না থাকার সমালোচনা করে জাবের বলেন, দেশের শাসক ভারতের সেবাদাস হতে পারেন, কিন্তু জনগণ ভারতের পক্ষে বয়ান দিতে রাজপথে নামেনি।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, খুন, গুম ও চাঁদাবাজি দূর করার লক্ষ্যেই গণঅভ্যুত্থান হয়েছিল। সরকারকে ক্ষমতায় বসাতে মানুষ রক্ত দেয়নি। 

সংসদে জনগণের অধিকার নিয়ে আলোচনা হতে হবে। জনগণের অধিকার ক্ষুণ্নের চেষ্টা হলে আবারও সংসদ ভবনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে তানসিম জুমা বলেন, জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য নেই। বরং বিচারের দাবিতে সোচ্চার ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে।

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদ, ইলিয়াস আলী ও ওসমান হাদীকে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা