× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:০৩ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ২২:১৪ পিএম

 ধর্মপাশার কাকিয়াম গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধর্মপাশার কাকিয়াম গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

মঙ্গবার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি, গত ৭ অক্টোবর নিখোঁজ হওয়ার পর ৯ অক্টোবর শুক্রবার গলায় রশি প্যাঁচানো অবস্থায় মোহনগন্জ উপজেলার বিরামপুর গ্রামের একটি গাছের ডালে কাজলের মরদেহ পাওয়া যায়। এ ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে তাঁর পরিবার ও এলাকার সচেতন মহলের আশঙ্কা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এর আগে, গত সোমবার এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের অংশগ্রহণে কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ফজলুর রহিম কাজলের বড় ভাই সহকারী শিক্ষক ফজলুর করিম বুলবুল, তাঁর সহধর্মিণী নাজমা আক্তার এবং বড় ছেলে পুলিশ সদস্য রাহুল ও ছোট ছেলে রনক।

সংবাদ সম্মেলনে ফজলুর করিম বুলবুল বলেন, “আমার ভাই এলাকার কারও সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করেনি। ছাত্রজীবন থেকেই সে নিরীহ স্বভাবের ছিল। সেনাবাহিনীতে চাকরি শেষে অবসর জীবনেও শান্ত ও স্বাভাবিকভাবে চলাফেরা করত। সে নওধার সৌরবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিল। আমি আমার ভাইয়ের নৃশংস মৃত্যুর বিচার চাই।”

কাজলের সহধর্মিণী নাজমা আক্তার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার তো সবই শেষ হয়ে গেল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।”

নিহতের বড় ছেলে পুলিশ সদস্য রাহুল বলেন, “আমার বাবা কার কী ক্ষতি করেছিলেন? আমার জানা মতে, তিনি কারও ক্ষতি করেননি; বরং মানুষের উপকার করতেন। আমরা বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা