× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলতে গিয়ে নিখোঁজ, পরে ডোবায় মিলল ভাইবোনের মরদেহ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো নাহিয়ান হোসেন (৪) ও হুমাইরা খাতুন (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় নাহিয়ান ও তার ফুপাতো বোন হুমাইরা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা