নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:৪৮ পিএম
বরিশাল বিমানবন্দর এলাকা সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল বিমানবন্দর এলাকা সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় বিমানবন্দর চত্বরে প্রথম ধাপে বিভিন্ন প্রজাতির আড়াইশ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন- বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় ও নিরাপত্তা বিভাগের প্রধান মনমত সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, ‘দেশের প্রতিটি উপজেলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল পাঁচ বছরে প্রতিটি উপজেলা পাঁচ হাজার করে গাছের চারা রোপণ করতে হবে। সেই নির্দেশনার আলোকে আমরা এরই মধ্যে বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছি। , ‘তারই ধারাবাহিকতায় বরিশাল বিমানবন্দর এলাকায় প্রথম পর্যায়ে আড়াইশ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ।