× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক ঘটনায় চার নারীসহ ৫ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থান থেকে গত সোম ও মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। নারায়ণগঞ্জ, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও দিনাজপুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নারায়ণগঞ্জ : জেলার বন্দর উপজেলায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে দুই নারীর খুনের শিকার হয়েছেন। সোমবার রোতে সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা মাকসুদা বেগম (৭০) মারা যান। এরপর মঙ্গলবার ভোরে বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় গৃহবধু সুফিয়া আক্তারকে (২৪) গলা কেটে ও ওড়না পেঁচিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মান্নানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুফিয়া আক্তার বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। আর গ্রেপ্তার হওয়া স্বামী আব্দুল মান্নান রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে। বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ (চাঁদপুর) : জেলার মতলব দক্ষিণ উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় মধ্যবয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তখন পরিচয় শনাক্ত করা হয়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।

জীবননগর (চুয়াডাঙ্গা) : জেলার জীবননগরে ক্ষতবিক্ষত এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪৫-৫০ বছর। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার ভোরের দিকে স্থানীয়রা তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা পুলিশকে জানায়। থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জীবন থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, নারীর মরদেহ উদ্ধার করে আপাতত থানায় রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নবাবগঞ্জে (দিনাজপুর) : জেলার নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পশ্চিম পাশের একটি নয়নজুলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা