বগুড়া অফিস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২০:২০ পিএম
বগুড়া পুলিশ সুপারের কার্যালয়। ফাইল ছবি
বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জেলার আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই দায়িত্ব বণ্টন ও বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পৃথক আরেকটি আদেশে আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা)-কে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মো. কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।