পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২০:১৭ পিএম
পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন বিল্ডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন বিল্ডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক মারা গেছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর ৯ নং ওর্য়াডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেনÑ আছাদুল হক ও শিহার। আছাদুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থানায় ও শিহাবের বাড়ি রংপুরে। আহতরা হলেনÑ বাবলা মিয়া, লিটন মন্ডল, সেলিম মিয়া। পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নির্মাণাধীন বিল্ডিংয়ে সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণকাজ করছিলেন। হঠাৎ শাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক। এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত বলে ঘোষণা করেন।
এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০-এর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।