× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডোপ টেস্টে মাদক শনাক্তের পর পুলিশ সদস্য বরখাস্ত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৯:২৬ পিএম

অভিযুক্ত পুলিশ সদস্য ওসমান গনি।

অভিযুক্ত পুলিশ সদস্য ওসমান গনি।

কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় মো. ওসমান গনি নামে পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

তিনি জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় বিস্তারিত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কনস্টেবল ওসমান গনির আচরণ ও চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি নজরে আসার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। একপর্যায়ে তার মাদক গ্রহণের বিষয়ে সন্দেহ তৈরি হলে ডোপ টেস্টের সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। এরপর তাকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আ. কুদ্দুছের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম বলেন, সকালে ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপের জন্য প্রতিবেদনটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ওসমান গনিকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান গনি কী ধরনের মাদক গ্রহণ করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা