× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞায় মাছ শিকার, ১৮ জনের কারাদণ্ড

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৯:২০ পিএম

মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের দায়ে ২২ জনকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের দায়ে ২২ জনকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের দায়ে ২২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন নদীতে চলে এ অভিযান। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২২ জনের ১৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৪ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেনÑ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরবগী গ্রামের জাহাঙ্গীর (৩৩), রাসেল সরদার (২০), দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ এলাকার মামুন(২২), বাবুল হোসেন (২০), জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার সিরাজ খান (৬৫), চর শেফালী এলাকার খলিল বেপারী (৪০), পটুয়াখালী কলাপাড়া এলাকার মিলন হাওলাদার (৩০), আলীমাবাদ ইউনিয়নের মাছকাজি এলাকার মোহাম্মদ হোসেন (৩৫), হোসেন মোল্লা (২৫), মোহাম্মদ কবির (৩০), বেলাল হোসেন (২০), চরমহিষা গ্রামের জোবান (২০), সোহাগ (১৯), চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের সাগর শিকদার (২৩), আবুল কালাম (৩২), জালিরচর গ্রামের শাহীন (২০), দড়িচর খাজুরিয়ার চর বউডুবা গ্রামের মনির হাওলাদার (২৫), জাকির তালুকদার (৩০)। 

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রাতভর উপজেলার মেঘনা, গজারিয়া, তেঁতুলিয়া ও কালাবদর নদে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে এবং ৪ জনকে জরিমানা করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা