× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু নিধনে মাঠে মেয়র প্রার্থী শিপলু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম

কিশোরগঞ্জে নিজ হাতে স্প্রে মেশিন নিয়ে শহরের হাসপাতাল, আদালত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের আশপাশে মশক নিধন স্প্রে ছিটান শফিকুল আলম শিপলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে নিজ হাতে স্প্রে মেশিন নিয়ে শহরের হাসপাতাল, আদালত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের আশপাশে মশক নিধন স্প্রে ছিটান শফিকুল আলম শিপলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু করেছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু। 

মঙ্গলবার সকালে নিজ হাতে স্প্রে মেশিন নিয়ে শহরের হাসপাতাল, আদালত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের আশপাশে মশক নিধন স্প্রে ছিটান তিনি। সকালে শুরু হওয়া এ কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রেন, ময়লা-আবর্জনাপূর্ণ স্থান ও ঝোপঝাড়ে স্প্রে করা হয়। ডেঙ্গুর ঝুঁকি কমানো, এডিস মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জ জেলা সদরের মাতৃসদন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াবেটিস হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, শিশু সদন (বালিকা), চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন স্প্রে ছিটানো হয়।

ডেঙ্গুর প্রকোপের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, মশক নিধনের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল ও জনবহুল এলাকাগুলোতে মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিজের উদ্যোগের বিষয়ে শফিকুল আলম শিপলু বলেন, ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু করেছি। ডেঙ্গু শুধু একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা