× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

ইউএস-বাংলা মেডিকেল কলেজে আলোচনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:২৩ পিএম

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কর্ণগোপ এলাকায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজের পরিচালক মেজর (অব.) ডা. একেএম মাহবুবুল হক। মূল বক্তব্য উপস্থাপন করেন কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা