× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেভাগার বিপ্লবী নেত্রী ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:১৮ পিএম

নাচোলে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাচোলে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে তেভাগা আন্দোলনখ্যাত বিপ্লবী নেত্রী রানী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী। 

মঙ্গলবার সকালে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের আয়োজনে ও এসেডো ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় উপজেলার নেজামপুর ইউনিয়নের ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা প্রাঙ্গণ থেকে একটি শোকর‌্যালি বের হয়ে মঞ্চে গিয়ে শেষ হয়। পরে ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি শ্রী বিধান শিংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। 

স্বাগত বক্তব্য রাখেন নাচোলের রানী সিনেমার পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, ঢাকা কেন্দ্রীয় কমিটির কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ শিং, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম।

এ ছাড়াও কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফারহানা নবী, সমাজসেবা অফিসার সোহেল রানা, এলজিইডির প্রকৌশলী সাদিকুল ইসলাম, দৈনিক গৌড় বাংলা পত্রিকার বার্তা সম্পাদক ও লেখক সাজিদ তৌহিদ, এসেডোর ম্যানেজার আজাহার আলী, সাংবাদিক একেএম জিলানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। 

আলোচনা শেষে ইলা মিত্র স্মৃতি সংসদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসকে। 

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী এবং শোষিত কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক রানী ইলা মিত্র। ২০০২ সালের ১৩ অক্টোবর ৭৭ বছর বয়সে কলকাতায় এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন। প্রতিবছরই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তার প্রয়াণ দিবসটি বিনম্র শ্রদ্ধায় ও গুরুত্বের সাথে পালন করা হয়। ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত তৎকালীন মালদহ ও রাজশাহী অঞ্চলের (বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে) সাঁওতাল আদিবাসী ও প্রান্তিক কৃষকদের জমি ও ফসলের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি তেভাগা আন্দোলনে ঐতিহাসিক নেতৃত্ব দেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা