× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ দিনেও নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি, মানববন্ধন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:১১ পিএম

ফেনীতে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনের। ছেলের সন্ধান চেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।

নিখোঁজ ইমন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার পুশি ফকিরবাড়ির বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নুরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ইমনের বাবা শহিদুল ইসলাম জানান, তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেনি ইমন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফেনীর ফতেহপুর এলাকা থেকে রিকশাটি উদ্ধার করা হয়। তবে রিকশার ব্যাটারিগুলো পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে ওই দিনই ফেনী মডেল থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেন তিনি।

ইমনের মা মোমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। তিনি বলেন, ‘আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত অথবা মৃত, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার নিরীহ ছেলেটি কোথায় আছে, কার কাছে রয়েছে, আমি জানতে চাই।’

মানববন্ধনে বিরিঞ্চি সুফিয়া নুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন বলেন, ইমন তার মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ১৫ দিনেও তার সন্ধান না পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উদ্বিগ্ন। তারা দ্রুত ইমনের সন্ধান চান।

তবে পুলিশ বলছে, নিখোঁজ কিশোরের সন্ধানে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে থানার একটি দল এ বিষয়ে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা