× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দুয়ায় শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সংবর্ধনা

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:০৫ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:০৭ পিএম

কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী জাহানা আফরোজকে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী জাহানা আফরোজকে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা কমিটির সভাপতি ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী জাহানা আফরোজকে সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে হাসেম বৃত্তি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আহম্মদের সভাপতিতে ও সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। 

অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া রুকন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম সবুজ প্রমুখ। 

সংবর্ধিত জাহানা আফরোজ তার বক্তব্যে বলেন, আমি এই প্রতিষ্ঠানে এক সময় কর্মরত ছিলাম। এটি আমার পরিবারের মতো। প্রতিষ্ঠানটি জাতীয়করণ করার জন্য আমি সব ধরনের চেষ্টা করব এবং এমপি মহোদয়কেও সুপারিশ করব। তবে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করার জন্য তাগিদ দেন।

অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি জাহানা আফরোজকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ শিক্ষার্থীকে হাসেম বৃত্তি প্রদান করা হয়। 

শেষে সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাট্যাংশ, গান ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া গানপাগল ব্যান্ডের শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা