× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা

প্রতিমাশিল্পীদের দম ফেলার সময় নেই

জুয়েল সাহা বিকাশ, ভোলা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:১৪ পিএম

রঙতুলি নিয়ে ব্যস্ত প্রতিমাশিল্পী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রঙতুলি নিয়ে ব্যস্ত প্রতিমাশিল্পী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয়  দুর্গাপূজা এলেই আমাদের ব্যবস্ততা বাড়ে। সারা বছর বসে থাকলেও দুর্গা প্রতিমা তৈরির আয় দিয়ে চলে পুরো বছর। বর্তমানে দম ফেলার সময় নেই। কথা বলছিলেন ভোলা পৌর বাপ্তার ভদ্র বাড়ির প্রতিমাশিল্পী শ্যামল পাল। 

তিনি আরও বলেন, তার বাড়ি ফরিদপুর জেলায়। প্রতি বছরই তিনি ভোলা জেলায় আসেন দুর্গা প্রতিমা তৈরি করার জন্য। এ বছরও তিনি ভোলার বিভিন্ন এলাকায় ১১টি প্রতিমা তৈরি করেছেন। এখন পর্যন্ত ৭টি প্রতিমার রঙ তুলির কাজ শেষ করেছেন। বাকীগুলোও মহাষষ্ঠী পূজার আগেই শেষ হবে বলে জানান তিনি। 

তিনি বলেন, এবছর তিনি সর্ব্বোচ ১ লাখ ২০ হাজার টাকা এবং সর্বনিন্ম ৫০ হাজার টাকায় প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরির কাজে বিভিন্ন ধরণের দেশি-বিদেশী রঙ ব্যবহার করা হয়। কিন্তু প্রতি বছরই রঙয়ের দাম বাড়ায় আগের মতো বেশি লাভ হয় না । প্রতি বছরই তিনি তার তিন সহযোগী নিয়ে প্রতিমা তৈরি করেন। যা আয় হয় তা দিয়েই সংসার চলে যায়। 

আরেক প্রতিমাশিল্পী উৎপল পাল বলেন, প্রতি বছর তারা দুর্গা পূজার অপেক্ষা করেন। প্রতিমা তৈরির আয় দিয়েই সারা বছর তাদের সংসার চালাতে হয়। সন্তানদের লেখাপড়াসহ সব কিছুই এই আয় দিয়ে চলে।

তিনি আরও বলেন, এ বছর তারা ভোলার বিভিন্ন এলাকায় ১২টি প্রতিমা তৈরি করেছেন। বিভিন্ন নকশার প্রতিমা তৈরি করে থাকি। এতে সম্মানী পাইÑ কোনোটিতে ১ লাখের বেশি, আবার কোনোটিতে ১ লাখ, আবার কোনোটিতে ৫০/৬০ হাজার টাকা।

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, ভোলার সাত উপজেলায় এ বছর ১১৮টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ভোলা সদরে ২৭টি, বোরহানউদ্দিন উপজেলায় ২০টি, দৌলতখান উপজেলায় ৮টি, তজুমদ্দিন উপজেলায় ১৫টি, লালমোহন উপজেলায় ২৩টি, চরফ্যাশন উপজেলায় ১৪টি ও মনপুরা উপজেলায় ১১টি শারদীয় পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোলার সাত উপজেলার ১১৮টি পূজা মন্ডবগুলোতে বর্তমানে চলছে প্রতিমার রঙ তুলির কাজ। বিভিন্ন রঙয়ের মাধ্যমে দুর্গা, লক্ষ্মী, স্বরসর্তী, কার্তিক ও গনেশ প্রতিমাকে সুন্দরভবে ফুটিয়ে তোলার কাজ করছেন শিল্পীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে মৃৎশিল্পীদের ব্যবস্তা। এছাড়াও মন্ডবে মন্ডবে ডেকোরেশন ও বিভিন্ন লাইটিংসহ সাজ-সজ্জার কাজও চলছে দ্রুতগতিতে। কারো যেনো নেই বসে থাকার সময়।  

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা বলেন, গত বছরের স্থায়ী ও অস্থায়ী মিলে ১১৫টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১১৮টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগের বছরের চেয়ে এ বছর বেড়েছে তিনটি পূজা মন্ডব।

তিনি আরও বলেন, ভোলার সাত উপজেলার স্থায়ী ও অস্থায়ী সবগুলো পূজা মন্ডবে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আমাদের সঙ্গে বেশ কয়েকবার প্রশাসন মতবিনিময় সভা করেছে। প্রশাসনের কঠোর নিরাপত্তার আশ্বাসে শান্তিপূর্ণ পরিবেশে পূজা শেষ করার আশা করছেন তিনি।

অন্যদিকে জানা গেছে, গত রবিবার (১০ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীও উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ডবে মন্ডবে ঘুরতে যাওয়া, কেনাকাটা ও বিভিন্ন খাবার খাওয়া-দাওয়াসহ নানান পরিকল্পনা করছেন হিন্দু ধর্মালম্বী শিশু থেকে শুরু বয়স্করা পর্যন্ত। তবে এবারের দুর্গাপূজা মাহাসপ্তমী পূজা দুইদিনসহ দুর্গাপূজা ৫দিন হওয়ায় মহা খুশি তারা। বিগত বছরগুলোর মতো এবারও মহা আনন্দে পূজা উপভোগ করতে চান তারা।

ভোলা পৌর ওয়ের্স্টান পাড়া এলাকার কলেজ ছাত্রী কৃষ্ণা রানী পোদ্দার বলেন, পূজার বাকী মাত্র কয়েক দিন আছে। প্রতিবছরই দুর্গাপূজার জন্য অপেক্ষা করি। পূজা এলেই নতুন নতুন পোশাক কিনি। এ বছরও পরিবারের সবাই মর্কেটে গিয়ে পূজার জন্য নতুন পোশাক ও শাড়ি কেনা হয়েছে।

শিশু শ্রেয়া সাহা বৃষ্টি বলেন, পূজায় ঘুরতে যাওয়ার জন্য বাবা নতুন জামা, জুতা কিনে দিয়েছে। পূজায় বাবা-মার সঙ্গে বিভিন্ন মন্ডবে গিয়ে পূজা দেখতে যাবো। অনেক ঘুরাঘুরি করবো। অনেক কিছু খাবো।পূজায় অনেক মজা করবো।

সদরের বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিপক মহড়ি বাড়ির বাসিন্দা প্রতিমা মজুমদার ও সঙ্গীতা রানী রায় বলেন, তারা প্রতি বছর দুর্গাপূজা শেষ হলে আবারও দুর্গাপূজার অপেক্ষা করেন। পূজার ১৫ দিন আগেই বসতঘর গুছিয়ে রাখার কাজ শেষ করেন। পূজা উপলক্ষে লাড়ু, মোয়াসহ নারকেল, সুজি, ঘির দিয়ে বিভিন্ন ধরণের বাহারী খাবার তৈরি করি। পূজা উপলক্ষে পরিবারের সবার জন্য নতুন জামা, শাড়ি, শার্ট, জুতাসহ নানা কিছু কিনি। সবাই মিলে মার্কেটে গিয়ে কেনাকাটার  আনন্দই অন্যরকম। 

তারা আরও বলেন, তারা সপ্তামি পূজার দিন থেকেই সবাই মিলে ভোলার বিভিন্ন উপজেলায় গিয়ে পূজা দেখেন। পূজা উপলক্ষে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতেও ঘুরতে যান। প্রতি বছরই নিরাপদে আমরা পূজা দেখি ও ঘুরাঘুরি করি। এ বছরও আমরা চাই যেন নিরাপদভাবে পূজা দেখতে পারি ও আনন্দ উপভোগ করতে পারি।  

সুমিত্রা রানী দে ও কাকলি রানী দাস বলেন, পূজা মানেই আনন্দ। পূজা মানেই খুশি। আমরা প্রতি বছরই দুর্গাপূজায় মাইক্রো ভাড়া করে তিনদিন পরিবারের সবাই মিলে ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন পূজা দেখতে যাই। এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি। 

তারা আরও বলেন, আমরা পূজার সময় কয়েক বছর ধরে পরিবারের সবাই ২/৩টি মাইক্রো নিয়ে পূজা দেখতে যাই। কিন্তু কোনো বছরই কোনো ধরণের সমস্যা বা কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। নিরাপদভাবেই ঘুরে বেড়াই। এ বছরও আশা করছি নিরাপদভাবে পূজা দেখতে পারবো। 

ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, ইতোমধ্যেই কয়েক দফা জেলার সব পূজা মন্ডবের কমিটির সঙ্গে মতবিনিময় করা হয়েছে। প্রতিটি মন্ডবে পোশাকধারী, সাদা পোশাক, মোবাইল টিম ও পেট্রোল টিমসহ বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সব মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তৎতক্ষণিক তথ্য সরবরাহ দেওয়ার জন্য। এবারের দুর্গাপূজা সুন্দরভাবে শেষ হওয়ার লক্ষ্যে আমরা জেলা পুলিশ কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা