× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:৪৬ পিএম

ছবি : প্রবা

ছবি : প্রবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের তিনটি স্পটে প্রায় ২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এ সময় এক ও দুই ইঞ্চি প্রায় ৭০০ ফুট নিম্নমানের পাইপ জব্দ করা হয়। এ ছাড়া বকেয়ার কারণে পাঁচটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁও শাখার ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌ. সোহেল রানা প্রমুখ। 

প্রকৌশলী আতিকুর রহমান বলেন, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। সোমবার গোলাকান্দাইল এলাকায় তিনটি স্পটে অভিযান চালিয়ে ২০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও নিম্নমানের পাইপ জব্দ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা