× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় সরকারিভাবে অনিবন্ধিত জেলেরা পেল খাদ্য সহায়তা

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২২:২৫ পিএম

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে অনিবন্ধিত জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে অনিবন্ধিত জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পরা সরকারিভাবে অনিবন্ধিত জেলেরা পেল খাদ্য সহায়তা। প্রত্যেক জেলে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবন পেয়েছেন। 

সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে পূর্ব ইলিশা ইউনিয়নের প্রায় শতাধিক অনিবন্ধিত জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সাংগঠন। 

খাদ্য সহায়তা পাওয়া জেলে মো. নাছির মাঝি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে জেলে কাজ করে সংসার চালান। তার পরিবারে স্ত্রী ও সন্তানসহ ৬ জন রয়েছে। তার আয়েই চলে সন্তানদের পড়াশুনা ও ভাত-কাপুর। কিন্তু র্দীঘ দিন ধরে জেলে কাজ করলেও আজও সরকারিভাবে জেলে নিবন্ধন হয়নি। যার কারণে প্রতি বছর নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের নামে বরাদ্দকৃত চাল পান না। 

তিনি আরও জানান, এবছরই ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার কারণে নদীতে গিয়ে মাছ ধরতে পারেন না। আর সরকারিভাবে চালও পায়নি। তাই খুবই কষ্টে ধার-দেনা করে খেয়ে না খেয়ে দিন চলছিল। এরপর সোমবার ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তিনি চাল, আলু, তেল ও লবন পেয়েছেন।

নুরজাহান বেগম জানান, তার স্বামী নদীতে মাছ ধরে কোন রকম সংসার চালায়। এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা তাই আয় রোজগারও বন্ধ। সরকারি নিবন্ধন না থাকায় চালও পাইনা। স্বামী কাজের সন্ধ্যানে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এখনও কোন কাজ পায়নি। অনেক কষ্টে সংসার চলে। ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন আজ চাল, আলু, তেল ও লবন দিয়েছে। স্বামী কাজের সন্ধ্যানে দুরে যাওয়ায় আমি খাদ্য সহায়তা গ্রহন করেছি। 

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস। এসময় ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি নজরুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সাইফুল ইসলামসহ প্রমূখ।

ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি নজরুল ইসলাম সুমন জানান, আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। আজও আমরা সরকারিভাবে অনিবন্ধিত অসহায় ও কষ্টে থাকা পূর্ব ইলিশা ইউনিয়নের প্রায় শতাধিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছি।  

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশংসা করে বলেন, সমাজের সকল বিত্তবানদের অসহায় জেলেদের সহায়তায় এগিয়ে আসলে কেউ কষ্টে থাকবে না। সরকারের পাশিপাশি সবাইকে অসহায়দের সহযোগীতার করার জন্য আহবান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা