× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ে: বাবাকে জরিমানা, কাজীর নিবন্ধন বাতিলের উদ্যোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে বিয়ে নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ তার নিবন্ধন বাতিলের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

সোমবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কদ্দুছ মিয়ার বাড়ি ওই গ্রামেই। এ সময় বাল্যবিবাহ আইনে কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়। পাশাপাশি মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে না পাঠানোর নির্দেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, রবিবার রাতে ওই কিশোরীর বিয়ে নিবন্ধন করেন কাজী ওবায়দুল্লাহ। তবে সোমবার দুপুরে অভিযানকালে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর কম বয়সে বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য হওয়ায় এবং আইন অনুযায়ী তা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ১৫ বছরের একজন কিশোরীর বিয়ে আইনত বাল্যবিয়ে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। খবর পাওয়ার পরপরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবাকে জরিমানা করা হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে পাঠানো যাবে না।

তিনি আরও জানান, বিয়েটি নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহকে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তার নিবন্ধন বাতিলের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা