× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক

সঞ্চয়ের টাকা ফেরত দাবিতে মানববন্ধন

খোকসা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:০২ পিএম

খোকসার পাইকপাড়া মির্জাপুরের শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খোকসার পাইকপাড়া মির্জাপুরের শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ায় খোকসার পাইকপাড়া মির্জাপুরের শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী কয়েকশ নারী সদস্য। 

এ সময় খোকসা শিমুলিয়ার পাইকপাড়া মির্জাপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ নারী আমিনা খাতুন বলেন, আমি পেশায় ভিক্ষুক, কিডনি রোগী, পরিবারে কেউ নেই। ১০ বছর ধরে সমিতিতে ৬৬ হাজার টাকা জমিয়েছিলাম। কিন্তু সমিতির ব্যবস্থাপক ফাতেমা খাতুন সব টাকা নিয়ে পালিয়েছেন। খোকসার মানিককাট গ্রামের মরিয়ম খাতুন বলেন, সমিতির সবাই গরিব মানুষ। ২২ সাল পর্যন্ত আমার ১ লাখ টাকা হয়েছিল। আশা ছিল মেয়ের বিয়ের সময় খরচ করব। কিন্তু তার আগেই ফাতেমা টাকা নিয়ে পালিয়েছেন। 

শুধু ভিক্ষুক আমিনা বা গৃহিণী মরিয়ম নয়, অন্তত চার শতাধিক অসহায় ও দুস্থ নারীর সঞ্চয়ের প্রায় ২২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে ২০২২ সালের ২৫ জুন লাপাত্তা হন সমিতির ব্যবস্থাপক ফাতেমা খাতুন। তিনি ওই এলাকার মাহফুজুর রহমানের স্ত্রী। 

জানা গেছে, ২০০৪ সালে পাইকপাড়া মির্জাপুর এলাকায় শক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি গড়ে তোলেন স্থানীয় নারীরা। তারা সপ্তাহে দুই টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত জমা রাখতেন। হিসাবরক্ষণে সদস্যরা মাহফুজুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুনকে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন। কিন্তু ফাতেমা ২০২২ সালের ২৫ জুন সমিতির সঞ্চয়ের প্রায় ২২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।

সমিতির সভানেত্রী তসলিমা সুলতানা বলেন, ফাতেমা শিক্ষক, সরল বিশ্বাসে তাকে ম্যানেজার করে টাকা জমা রাখতাম। কিন্তু প্রতারণা করে ৪০০ জনের গচ্ছিত সব টাকা নিয়ে পালিয়েছেন। আমরা বিচারের দাবিতে মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর বলেন, অভিযুক্ত ফাতেমার বিরুদ্ধে এবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা