× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁওতালকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

বগুড়া অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৫৪ পিএম

বগুড়ায় ঝালাই মেশিন চুরির অপবাদ দিয়ে জরিমানা দাবি ও মারধরের ঘটনায় এক সাঁওতাল যুবকের মৃত্যুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ঝালাই মেশিন চুরির অপবাদ দিয়ে জরিমানা দাবি ও মারধরের ঘটনায় এক সাঁওতাল যুবকের মৃত্যুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ঝালাই মেশিন চুরির অপবাদ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা দাবি ও মারধরের ঘটনায় রিপন মুর্মু (২৬) নামের এক সাঁওতাল যুবকের মৃত্যুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

গ্রেপ্তার করা লোকের নাম এনামুল হক (৩৫)। গত রোববার রাতে বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে। সোমবার বেলা তিনটার দিকে এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ আহমেদ বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় একটি ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপন মুর্মুকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। ওই দিন সন্ধ্যায় ইটভাটায় তাঁর থাকার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মামলার এজাহারে চাঁদপাড়া গ্রামের ঝালাই মেশিনের দোকানমালিক রেজাউল করিম ইটভাটার ম্যানেজার মামুন,  নাঈম হোসেন ও আব্দুর রশিদের ছেলে আবু তালহা সেলিমের নাম রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা