× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০টি ঝুটের গুদাম পুড়ে ছাই

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৪৯ পিএম

নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ওয়েস্টেজ ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ওয়েস্টেজ ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ওয়েস্টেজ ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে। রবিবার রাত ২টায় জেলা কারাগারের পেছনে বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুদামের মালিক ইমরান হোসেন জহির, সোহেল ও শ্রমিকরা বলেন, রাতে হঠাৎ কোনো একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ৩০টি গুদাম প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়।

আরেক গুদামের মালিক আনোয়ার হোসেন জানান, ঋণ নিয়ে একটি গোডাউন ভাড়া নিয়েছে। এ গোডাউনে প্রায় ১০ লাখ টাকার মত থান কাপড় ছিল। এছাড়া গোডাউনের ক্যাশ বাক্সে ৪০/৫০ হাজার টাকা ও ৩ বছরের হিসেবের খাতা ও মাল ক্রয়ের চালান ছিল। মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবুমার্কেট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা