× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৯ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ১৬:১৩ পিএম

বেনাপোল বন্দর। ছবি: ইউএনবি

বেনাপোল বন্দর। ছবি: ইউএনবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে এ সময়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে। অন্যদিকে বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, “১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময় ভারতীয় ট্রাকচালকরা পণ্য খালাসের পর খালি ট্রাক নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন। ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে”।


বেনাপোল বন্দর সূত্র জানায়, এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানী হয়। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানী হয় প্রায় ১০০ ট্রাক পণ্য। 

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৫ অক্টোবর থেকে আবার কার্যক্রম শুরু হবে। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, আমদানী-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। দুর্গাপূজা উপলক্ষে দু দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বাড়তে পারে। তার জন্য ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা