× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে নবজাতক চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের তৎপরতায় নারী আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নবজাতককে চুরির চেষ্টার অভিযোগে শান্তা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। ছবি: আনসারের সৌজন্যে

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নবজাতককে চুরির চেষ্টার অভিযোগে শান্তা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। ছবি: আনসারের সৌজন্যে

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নবজাতককে চুরির চেষ্টার অভিযোগে শান্তা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে।

হাসপাতালের তৃতীয় তলায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের তৎপরতায় নবজাতক চুরির চেষ্টা ব্যর্থ হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর নবজাতক সন্তানকে কৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত শান্তা আক্তার। এ সময় বিষয়টি টের পেয়ে প্রত্যক্ষদর্শী ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। পরে অভিযুক্ত নারীকে আটক করা হয়।

ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসারের পিসি মো. শাহজাহান, এপিসি রোবেল চন্দ্র সাহা ও আনসার সদস্য আনোয়ার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, নবজাতকের বাবা চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা মো. সুমন খান এবং মা শারমিন আক্তার সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা