× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাটের নিচে মাটির গর্তে লুকানো চোরাই অটোরিকশা, রাজারহাটে গ্রেপ্তার ১

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:৪৫ পিএম

উদ্ধার করা অটোরিকশা ও ইনসেটে গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উদ্ধার করা অটোরিকশা ও ইনসেটে গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে শয়নকক্ষের সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির গর্ত খুঁড়ে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় অটোরিকশার বিভিন্ন মালামালও জব্দ করা হয়।

এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য।

উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি ঝাড়খোলা গ্রামে রাজ্জাকের বাড়িতে রবিবার ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের সিমেন্টে বাঁধানো খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা অটোরিকশাটি পাওয়া যায়। পরে সেটি ও এর বিভিন্ন মালামাল জব্দ করে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের মাঠেরপাড় বাজারে সাইকেল মেরামতের ব্যবসা করেন। তবে উদ্ধার হওয়া অটোরিকশাটির প্রকৃত মালিকের সন্ধান এখনও মেলেনি।

ওসি মামুনুর রশীদ বলেন, রাজ্জাকের সঙ্গে চুরির একটি বড় চক্র জড়িত বলে তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা