× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের উদাসীনতায় ইলিশ শিকারের মহোৎসব

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:০৪ পিএম

মেহেন্দিগঞ্জের মেঘনা-তেঁতুলিয়া-গজারিয়াসহ শাখা নদীগুলোতে দিনে-রাতে সমানতালে শত শত নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে মাছ শিকার করছে অসাধু জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেন্দিগঞ্জের মেঘনা-তেঁতুলিয়া-গজারিয়াসহ শাখা নদীগুলোতে দিনে-রাতে সমানতালে শত শত নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে মাছ শিকার করছে অসাধু জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। দেশের ষষ্ঠ মৎস্য অভয়াশ্রম এলাকা হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ইলিশের প্রজনন অঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ। কিন্তু মৎস্য দপ্তরের দায়সারা অভিযানের কারণে বরিশালের মেহেন্দিগঞ্জে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। 

উপজেলার মেঘনা-তেঁতুলিয়া-গজারিয়াসহ শাখা নদীগুলোতে দিনে-রাতে সমানতালে শত শত নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে মাছ শিকারে নেমে পড়ছেন অসাধু জেলেরা। প্রতিটি নদীর তীর যেন হয়ে উঠেছে অঘোষিত বাজার। যেখানে শত শত মানুষের উপস্থিতিতে উন্মুক্তভাবে চলছে ইলিশ কেনাবেচা। তবে ইলিশের আহরণ ও ক্রয়-বিক্রয় ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায় না। বরং সবকিছু হচ্ছে দিনের আলোতের, প্রশাসনের নাকের ডগায়। 

নিষেধাজ্ঞার প্রথম দিনে ঢাকঢোল পিটিয়ে নামমাত্র অভিযান করলেও বর্তমানে নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেখা যাচ্ছে উদাসীনতা। 

খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে বেশি জেলে দেখা মেলে মেঘনা-তেঁতুলিয়া ও গজারিয়া নদীতে। মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আহরণ করা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ ও হাজিরহাট এলাকায়। অথচ তার পাশেই নৌপুলিশ এবং কোস্ট গার্ডের ফাঁড়ি রয়েছে।

জানতে চাইলে কালীগঞ্জ (মেহেন্দিগঞ্জ) নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকারিয়া জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার আওতায় ৫৫ কিলোমিটারজুড়ে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা তো নির্দিষ্ট একটি এলাকায় নজর দিচ্ছি না। অভিযান নিয়মিত চলছে। এখন পর্যন্ত ১১ অসাধু জেলেকে আটক করার দাবিও করেন এ কর্মকর্তা। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, অভিযান পরিচালনায় থানা পুলিশ তৎপর রয়েছে। মৎস্য দপ্তর থেকে যখনই জনবল প্রয়োজন হয় আমরা প্রস্তুত আছি। আমাদেরকে কেউ তথ্য দিলে আমরা সেখানেই অভিযান পরিচালনা করব।

এসব বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সাড়া মেলেনি। জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, অভিযান বাস্তবায়নে নিয়মিত নদীতে নজরদারি করার কথা। সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তাকে ফোন করে তাগিদ দেওয়ার জন্য প্রতিবেদককে আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা