× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ

রংপুর অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২১:৫৯ পিএম

 রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে দক্ষ জনশক্তি তৈরিতে পাঁচ দিনব্যাপী ওয়েল্ডিং পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষত ব্যক্তির কর্মের অভাব হয় না। শিল্প-কলকারখানায় ওয়েল্ডিং একটি অপরিহার্য কাজ। এই কাজ সুচারুভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান থাকা আবশ্যক।

তিনি বলেন, প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয়িত অর্থ যাতে বিফলে না যায় সে জন্য অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। এ ছাড়া তিনি কর্মক্ষম জনশক্তি তৈরিতে বেশি বেশি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. এহেছানুল হক, দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মণ, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো. সফিউল আলমসহ অন্যরা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের জেলা কার্যালয়ের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা