× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে অভিযান, প্রায় ৭ কোটি টাকার জাল জব্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২১:১৯ পিএম

মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। ছবি: আইএসপিআর

মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। ছবি: আইএসপিআর

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় পরিচালিত এসব অভিযানে এখন পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জালসহ আরও ২২টি জাল জব্দ করা হয়েছে।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।


কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীন নৌবাহিনীর চাঁদপুর কন্টিনজেন্ট জেলার আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি, আমিরাবাদ ও আশপাশের এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা জাল ধ্বংস করা হয়।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী।


জাহাজের পাশাপাশি বিভিন্ন কন্টিনজেন্ট ও বোটের মাধ্যমে ইলিশের সম্ভাব্য প্রজননস্থলে নিরাপত্তা জোরদার এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে কাজ করছেন নৌসদস্যরা।

৮ অক্টোবর শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

একই সঙ্গে নির্ধারিত সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় নিষেধাজ্ঞা কার্যকর হলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা