× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের নিরাপত্তা নির্দেশনা ফাঁস, তদন্ত কমিটি গঠন

খুলনা অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২১:০৩ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

পুলিশ সদস্যদের নিরাপত্তায় জারি করা অভ্যন্তরীণ নির্দেশনা জনসমক্ষে প্রকাশের ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে খুলনা জেলা পুলিশ।

নির্দেশনাটি কীভাবে প্রকাশ্যে এলো, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। রবিবার সন্ধ্যায় খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ছিনতাইকারীদের চাপাতির কোপে এক পুলিশ পরিদর্শকের দুই হাত গুরুতর জখম হওয়ার পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম দায়িত্ব পালন শেষে গভীর রাতে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশায় খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে কলেজিয়েট স্কুলের কাছে তিন ছিনতাইকারী তার মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে দুই হাত গুরুতর জখম হয়।

প্রথমে তাকে পুলিশ হাসপাতাল ও পরে খুমেক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয় তাকে। পরিশেষে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার দুই হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হলেও কয়েকটি আঙুলের কর্মক্ষমতা স্থায়ীভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সকালে পুলিশ সুপারের সই করা আন্তঃবিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করা হয়। এতে বিশেষ করে গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় পুলিশ সদস্যদের সতর্ক ও সচেতন থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশের দাবি, নির্দেশনাটি ছিল কেবল সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর জন্য। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়া কিংবা পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করার উদ্দেশ্য ছিল না। নির্দেশনাটি প্রকাশ্যে আসার পর সৃষ্ট বিভ্রান্তি নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তদন্তে কারও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা