মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২০:৪০ পিএম
মেঘনায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনির বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জেলার মেঘনায় বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনির বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন পালন করা হয়।
এতে বিএনপির কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডারসহ অন্য নেতাকর্মীরা রমিজ উদ্দিন লন্ডনির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান। তারা একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে গত শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন আলী হোসেন। তিনি মেঘনা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে রমিজকে সহযোগিতা না করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
তাঁদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন, “সেখানে আমার কোনো লোকজন ছিলেন না। থাকলে তাঁরা প্রতিবাদ করতেন। সেই সুযোগে আমাকে মারধর করা হয়েছে। সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সবাই রমিজ উদ্দিন লন্ডনীর লোক।
এ বিষয়ে রমিজ উদ্দিন লন্ডনি বলেন, আমার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের বিষয়টি সাজানো নাটক।”