× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্তা‌নের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২০:১৩ পিএম

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই ঘটনায় জন্ম নেওয়া শিশুকে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে তার উত্তরাধিকার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা আহম্মদ খার ছেলে।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, দীর্ঘ শুনানি শেষে গতকাল দুপুরে আসামি মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

তি‌নি আরও জানান, শিশুটির পিতৃপরিচয় ও উত্তরাধিকার নিশ্চিত করা, ভরণপোষণ নির্ধারণ এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ (রবিবার) থে‌কে ২১ বছর পর্যন্ত ওই বাচ্চা‌টির ভরণপোষণ বহন কর‌বে সরকার। তার মতে, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে রাতে একই এলাকার বাসিন্দা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়ার খোকশায় আত্মীয়ের বাড়িতে রেখে দুই মাস ধর্ষণ করেন ফরুক। পরে ঢাকায় নিয়ে থা‌কেন চার মাস। এ ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালিশে তাকে বিয়ে করতে রাজি হন ফারুক। কিন্তু পরে আর বিয়ে না করে পালিয়ে যান।

এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর আদালতে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। আদালতের নির্দেশে পাংশা থানায় মামলাটি নথিভুক্ত হয়। তদন্ত শেষে পুলিশ ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা