× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনচেষ্টা প্রতিহত

মেহেরপুর ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম

মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের বাধায় দুটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

রবিবার মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ৬ জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। 

রবিবার ভোরে গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ভোর ৪টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে চারজন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিএসএফের প্রচেষ্টা প্রতিহত করেন। পরে সকাল ১০টার দিকে তাদের ফেরত নেয় বিএসএফ। 

রংমহল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ঘন কুয়াশার সুযোগে বিএসএফ একদল মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে সকাল ১০টার দিকে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

অপরদিকে রবিবার সকাল ৮টার দিকে দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের কঠোর বাধার মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, রবিবার সকালে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৪ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জনান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা