× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৩ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় ২ জন নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেনÑ মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) এবং মো. আব্দুল গফুর (৪৩)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল গফুর বলেন, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাটবাজার থেকে ইন্দারা গ্রামে ফেরার পথে বাড়ি সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের ৬-৭ সদস্য দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে। এতে আমি পাকা রাস্তার পাশে থাকা ড্রেনের মধ্যে পড়ে যাই। আমার আর্তচিৎকারে আমার মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করে আহত করে। আমার মাথা লোহার রডের আঘাতে ফেটে যায় এবং বাম হাতের দুটি আঙুল ভেঙে যায়। আমিসহ আমার মা ও স্ত্রী আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল (তদন্ত) মারধরের ঘটনাটি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা