× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক বেচায় বাধা দেওয়ায় মাদক কারবারি মিন্টু আটক

খোকসা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:২৫ পিএম

খোকসা উপজেলার ওসমানপুরে মাদক বেচায় বাধা দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খোকসা উপজেলার ওসমানপুরে মাদক বেচায় বাধা দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুরে মাদক বেচায় বাধা দেওয়ায় রিপন আহমেদ নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সৈয়দ সামসুজ্জামান মিন্টু নামের এক ব্যক্তিসহ তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে খোকসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের কয়েক ঘণ্টা পর একই দিন সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মিন্টুকে আটক করে পুলিশ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ২টার দিকে ওসমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী ইকবাল হোসেনের দাবি, তার ভাতিজা রিপন আহমেদ বাড়িতে আসার সময় অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় মাদক বেচা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া এবং এ নিয়ে কথা বলার অভিযোগ তুলে রিপনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টা দিকে খোকসা থানার ওসির নেতৃত্বে দক্ষিণপাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নিজ বসতঘরের সামনে থেকে গাঁজাসহ মিন্টুকে আটক করা হয়। তিনি মৃত সৈয়দ বকুল হোসেনের ছেলে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা