× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পৃথক ঘটনায় দগ্ধ ৯

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম

সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী স্ত্রী সহ  ৪ জন দগ্ধ হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী স্ত্রী সহ ৪ জন দগ্ধ হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পৃথক ঘটনায় ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার কাঁচপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, রবিবার ভোরে দেওভোগ আখড়ার মোড়ের জিউস পুকুরপাড় এলাকায় একটি বাড়িতে সিলিন্ডারের গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে শিখা রানী, মনা আচার্য ও মনার মা দগ্ধ হন। তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। এতে আনোয়ার (৪০) ও শামসুল (৩০) নামের দুই শ্রমিক দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ ও শামসুলের ৫৫ শতাংশ পুড়ে গেছে।

এদিন রাত দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন। তারা হলেন শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পৃথক ঘটনায় দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ এবং ফতুল্লার ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের শরীরের ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, কাঁচপুর, ফতুল্লা ও দেওভোগে পৃথক ঘটনায় ৯ জন দগ্ধ হয়েছেন। এসব ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা