× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ভ্যান চুরির অভিযোগে গণপিটুনি নিহত এক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৮:৪৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

যশোরে স্যালোমেশিনচালিত ভ্যান (আলমসাধু) চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী মনিরুজ্জামান (৪৬) গুরুতর আহত এবং প্রাণ বাঁচাতে বাঁওড়ে ঝাঁপ দিয়ে আল আমিন (৪০) নামে একজন নিখোঁজ রয়েছেন। 

রবিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এর আগে গত শনিবার গভীর রাতে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। মনিরুজ্জামানের বাড়ি ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। আল আমিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি নিহতের ভায়রা।

আনিসুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা জানান, নারাঙ্গালী গ্রাম থেকে স্যালোমেশিনচালিত একটি ভ্যান (আলমসাধু) চুরি করে পালানোর বিষয়টি চান্দুটিয়া গ্রামের বাসিন্দাদের জানানো হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করে তিনজনকে আটকের চেষ্টা করেন। এ সময় দুজনকে ধরে মারধর করা হয়। এতে মিজানুর রহমান নিহত এবং মনিরুজ্জামান আহত হন। আর প্রাণ বাঁচাতে আল আমিন বাঁওড়ের পানিতে ঝাঁপ দিলে নিখোঁজ হন।

কোতোয়ালী থানার ওসি আবুল কবির হোসেন বলেন, আলমসাধু বা ইঞ্জিন চালিত ভ্যান চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেন। একপর্যায়ে মিজানুর ও মনিরুজ্জামানকে ধরে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মিজানুরকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। 

মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে খালের পানিতে ঝাঁপ দিয়ে তাদের আরেক সহযোগী আল আমিন এখনো নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা