প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৮:৪৩ পিএম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার ভোরে উপজেলার ত্রিবেণী গ্রামে কৃষক হামিদুল মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হামিদুল মালিথা জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের বেঁধে নগদ টাকা, রুপার গহনা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ইজিবাইকটি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “ত্রিবেনী গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।”