× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৭:৩২ পিএম

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছেন তামিম আবু উমামা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছেন তামিম আবু উমামা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে করতে রাজি না হওয়ায় এক তরুণকে ছয়টি মিথ্যা মামলায় ফাঁসানো এবং তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

প্রেসক্লাব যশোরে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তামিম আবু উমামা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তামিম দাবি করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও তার সহযোগীদের ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও হামলার কারণে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তামিমের ভাষ্য, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ের আলোচনা হয়। তবে পরে আনোয়ার ৭৫ লাখ টাকা কাবিন দাবি করলে তারা বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন।

এরপর থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক মামলা ও হয়রানি শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।

তামিমের দাবি, গত আড়াই বছরে তার বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি। বাকি মামলাগুলোও মিথ্যা প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেন তামিম।

তিনি আরও অভিযোগ করেন, ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার সহযোগীরা তাঁদর বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

তামিমের অভিযোগ, পরদিন ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তার গাড়ির গতিরোধ করে কয়েকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার ভিডিও তার মুঠোফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, তাদের বিরুদ্ধে যশোর সদর থানায় দায়ের করা একটি মামলায় শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

তবে এর আগে হুমকির অভিযোগে তারা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে দাবি করেন তিনি।

পাশাপাশি নিজেদের করা মানহানির মামলা তুলে নিতে প্রভাবশালী এক আত্মীয় পুলিশ কর্মকর্তার মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তামিম।

সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় প্রশাসনের কাছে বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

এ বিষয়ে আনোয়ার হোসেনের পরিবারের বক্তব্য জানতে তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা