× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশায় নষ্ট হচ্ছে রাস্তার শৃঙ্খলা, অপচয় হচ্ছে বিদ্যুৎ

তানভীর আহমেদ, গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৩:১৮ পিএম

গাজীপুর সদর পোস্ট অফিসের সামনের সড়কে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সদর পোস্ট অফিসের সামনের সড়কে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বয়স এগারো কিংবা বারো। যে বয়সে একজন কিশোরকে বিদ্যালয়ে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, ঠিক সে বয়সে মহাসড়কে মোটরযান নিয়ন্ত্রণে ব্যস্ত এক কৈশোর!

বুধবার দুপুরে গাজীপুর সদর পোস্ট অফিসের সামনে ব্যস্ত সড়কে প্রচণ্ড গতিতে খালি অটোরিকশা পরিচালনা করতে দেখা যায এক কিশোরকে। সবার মনোযোগ যখন তাকে নিয়েÑ এমনই সময় আরেকজনকে দেখা যায় বেশ আয়েশী ভঙ্গিতে এক পা রিকশার বাম্পারের ওপর দিয়ে অটোরিকশা চালাতে।

গাজীপুর সিটি করপোরেশনের ব্যস্ততম শিববাড়ী মোড়, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার এলাকাসহ সর্বত্র এসব অপরিপক্ব ও অপ্রশিক্ষিত এসব চালকের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এতে মহাসড়কে প্রাণ ঝরাসহ নষ্ট হচ্ছে রাস্তার শৃঙ্খলা। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহার করে অটোরিকশা ব্যাটারি চার্জ করার কারণে নষ্ট হচ্ছে মূল্যবান বিদ্যুৎ।

জানা যায়, একটি অটোরিকশায় ১২ ভোল্টের চারটি, অর্থাৎ মোট ৪৮ ভোল্টের ব্যাটারির প্রয়োজন হয়। এ ছাড়া ইজিবাইকে প্রয়োজন হয় ১২ ভোল্টের পাঁচটি বা মোট ৬০ ভোল্টের ব্যাটারি। আর এসব অটোরিকশা ও ইজিবাইকে চার্জ দিতে ব্যবহার করা হয় ৪৮ থেকে ৬০ অ্যাম্পিয়ারের চার্জার। 

একটি অটোরিকশা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৭ থেকে ৮ ঘণ্টা। আর এতে একটি অটোরিকশা দৈনিক বিদ্যুৎ সংগ্রহ করে ১০ থেকে ১২ ইউনিট। এক মাসে ৩০০ থেকে ৩৬০ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয় একেকটি অটোরিকশার। উল্লেখ্য, ১,০০০ ইউনিটে ১ মেগাওয়াট হয়।

অন্যদিকে বিদ্যুৎ ব্যবহার করে এসব অটোরিকশা চার্জ করা হলেও অত্যন্ত সুকৌশলে ফাঁকি দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিল।


গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাতেগোনা কয়েকটি অটোরিকশার ‘ব্যাটারি চার্জিং স্টেশনের’ মিটার রয়েছে। এ ছাড়া বাকি অটোরিকশার ব্যাটারি চার্জ দিলেও তা চলছে আবাসিক মিটার দিয়ে! যেহেতু শূন্য থেকে ৭৫ ইউনিটের দর সর্বনিম্ন, তাই একাধিক মিটারের সংযোগের মাধ্যমে বৈধ উপায়ে ফাঁকি দেওয়া হচ্ছে পল্লি বিদ্যুৎ বা রাষ্ট্রকে।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। আঞ্চলিক সড়ক, স্থানীয় সড়কে আধিপত্যের সঙ্গে উল্টোপথে অটোরিকশা চলাচলের কারণে তীব্র যানজটের ফলে শিল্পনগরী গাজীপুরের কর্মমুখী মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হওয়াসহ স্থানীয় নাগরিক সমাজে নানা সমস্যা তৈরি হলেও প্রশাসনের দায়িত্বশীলরা যেন অনেকটা নির্বিকার। 

অটোরিকশা দুর্ঘটনায় নাওজোড় এলাকার আব্দুল আজিজ সাহেবের বাঁ পা ভেঙে গেলে তিনি প্রায় তিন মাস শয্যাশায়ী থাকেন। এ সময় পরিবারে উপার্জন সক্ষম আর কেউ না থাকায় চরম দুর্দশায় কাটে তার সংসার। বিষয়টি বলতে গিয়ে রাষ্ট্রের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, “একটি অনিবন্ধিত বাহন যদি পুলিশ ঠেকাতে না পারে, তাহলে এমন বাহিনী রাখার দরকার কী? যারা জনগণের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে পারে না”।

এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ছায়াবিথী জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিয়াউল হক বলেন, “আমাদের থেকে তিনশতের মতো চার্জিং পয়েন্টের অনুমতি নেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের রাত্রিকালীন টহল চলমান আছে। নির্ধারিত চার্জিং স্টেশনের বাহিরে আবাসিক মিটারে অটোরিকশা চার্জ করলে আমরা তাৎক্ষণিক জরিমানা করছি”।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ উপ-পুলিশ কমিশানার এস এম আশরাফুল আলম পিপিএম (সেবা) বলেন, “অটোরিকশা ডাম্পিংসহ মহাসড়কে অটোরিকশার বিষয়ে আমাদের অভিযান চলমান আছে এবং অভিযান অব্যাহত থাকবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা