× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকিটবিহীন ট্রেনযাত্রা শেষে চিরকুটসহ ভাড়া রেখে গেলেন যাত্রী

বগুড়া অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৫:৩৫ পিএম

গুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে চিরকুটসহ ভাড়া রেখে যান যাত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে চিরকুটসহ ভাড়া রেখে যান যাত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পর সেই যাত্রার ভাড়া পরিশোধ করতে রেলস্টেশনের কাউন্টারে টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন এক যাত্রী।

শনিবার বিকালে বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে চিরকুটসহ টাকা রেখে যাওয়ার এ ঘটনা ঘটে।

চিরকুটে তিনি লেখেন, “আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।”

এ বিষয়ে সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ বলেন, “যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। যদিও রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম।”

তিনি বলেন, “রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা